দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নেতাকর্মী একত্র হয়েছেন। চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তারা শপথবাক্য পাঠ করেন। শপথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
শপথে তারা বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে এবং স্বাধীনতাবিরোধীদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারে শেখ মুজিবের পথ ধরে আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন তারা। শপথ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে সক্রিয় থাকবে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই